ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

admin
জুলাই ২৮, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক ।। আগামীকাল শনিবার (২৯ জুলাই) রাজধানীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ ও বিএনপির সমমনা ১২–দলীয় জোট।

তিনি বলেন, আগামীকাল শনিবার (২৯ জুলাই) ঢাকা শহরের সকল গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন বিএনপির নেতা-কর্মীরা।

এদিকে সকাল ১০টার দিকেই বিএনপির নেতা-কর্মীতে ভরে যায় সমাবেশস্থল। বেলা দেড়টার দিকে পল্টন এলাকায় বৃষ্টি শুরু হয়েছিল।

এ সময় মহাসমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপির অনেক নেতা-কর্মী সড়ক ছেড়ে দোকানপাটের সামনে অবস্থান নিতে থাকেন। বেলা দুইটার কিছু আগে বৃষ্টি থেমে যায়। পরে নেতা-কর্মীরা আবার সড়কে অবস্থান নেন।

এছাড়া আশপাশের মতিঝিল, কাকরাইল, মালিবাগ এলাকা ছাড়িয়ে গেছে নেতা-কর্মীদের ভিড় দেখা যায়।

স/এষ্