জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান
গোয়াইনঘাট(সিলেট)পতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে জাফলং নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি বালু বোঝাই নৌকা জব্দ করা হয়।
এ সময় গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবিরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স/এষ্

