বাঘারপাড়ায় বিপুল ফারাজীর নেতৃত্বে উঠান বৈঠক
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের গৃহীত কার্যক্রম প্রচারের লক্ষ্যে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বাসুয়াড়ি ইউনিয়নের ঘোষনগর আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা ঘোষনগর মন্দির কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ নির্বাচনী এলাকার দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এদিন বিকেল ৫ টায় বাসুয়াড়ি ইউনিয়নের ঘোষনগর পূজা মন্ডপ চত্ত্বরে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার ,ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম,পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ পলাশ, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক শের আলী মেম্বর, ইউপি সদস্য ফিরোজ হাসান,স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম প্রমুখ। উঠান বৈঠকের পরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তরুন আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
স/এষ্

