ঢাকারবিবার , ১৫ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বরিশালে আটক জামায়াত কর্মীদের জেলহাজতে প্রেরণ

admin
জানুয়ারি ১৫, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে আটক জামায়াত
কর্মীদের জেলহাজতে প্রেরণ

বরিশাল ব্যুরো॥ ককটেল ও বিভিন্ন ধরনের জেহাদী বইসহ আটক জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।বরিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম।

সূত্রমতে, জামায়াত নেতাকর্মীরা শনিবার বিকেলে নগরীর নদী বন্দর এলাকা থেকে মিছিল করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনটি অবিস্ফোরিত ককটেল ও বিভিন্ন ধরনের জেহাদী বইসহ তিনজনকে আটক করে।টককৃতরা হলো-জামায়াত নেতা পটুয়াখালীর বাউফল এলাকার ইব্রাহিম খলিল বাহারি, শিবির কর্মী রায়হান হাওলাদার ওপিরোজপুরের মঠবাড়িয়া এলাকার মেহেদি হাসান।

আটককৃতরা সবাই নগরীর বিসিক সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। আটককৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স/অ