ঢাকাশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়ি কে গ্রেফতার

admin
জানুয়ারি ১৩, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়ি কে গ্রেফতার

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান: ময়মনসিংহের ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে পৃথক দুটি অভিযানে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-জিয়ারুল, কামাল, আবু বকর সিদ্দিক, নজরুল ইসলাম, সেকান্দর ফকির, জুলহাস ও ইসমাঈল।এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, জুয়াড়িদের বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে।

পরে বৃহস্পতিবার দুপুরে তাদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।তবে এ অভিযান অব্যাহত থাকবে আমি চাই ফুলপুর উপজেলার সন্ত্রাস, মাদক, জোয়া, বাল্যবিবাহ, এসব কিছু নির্মূল করতে তাই এ বিষয়ে আমার এ অভিযান অব্যাহত থাকবে। আমি ফুলপুর উপজেলার সকলের সহযোগিতা চাই।

স/অ