বিমানবন্দরের কাওলায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত
মনির হোসেন জীবন ।। রাজধানীর বিমানবন্দর থানার কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৩০ বছর। নিহতের নাম ও বিস্তারিত পরিচয় এখন ও পর্যন্ত পাওয়া যায়নি। নিহতের পরনে ছিল লুঙ্গি ও শীতের কাপড়।
আজ সোমবার রাত ৮ টার দিকে রাজধানীর বিমানবন্দর থানার কাওলার রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আজ (৯ জানুয়ারী ২০২৩) সোমবার রাত সাড়ে ৮ টায় বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত ৮ টার দিকে বিমানবন্দরের কাওলার রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে অঙাত নামা (৩০) ওই ব্যক্তি মারা যায়।
তবে, তার নাম ঠিকানা ও বিস্তারিত পরিচয় এখন পাওয়া যায়নি। তবে, তার নিকট থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। এটির সূত্র ধরে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এসআই কামরুল ইসলাম চমক নিউজকে জানান, রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্য হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচেছ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে ঢাকা রেলওয়ে (কমলাপুর) জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্ততি চলছে বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।
স/অ

