ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টঙ্গীতে ৫১ ছিন্নমূলকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ

admin
জানুয়ারি ৮, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে ৫১ ছিন্নমূলকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ বিভিন্ন বয়সী ছিন্নমূল, ভবঘুরে ও মাদকাসক্তসহ ৫১জনকে আটক করে মিরপুর সরকারি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। গত শনিবার ভোর ৫টা থেকে গতকাল রবিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম ও জেলা প্রশাসক আনিসুর রহমানের দিক নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার পুলিশ টঙ্গী রেলওয়ে স্টেশন হইতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নীচ পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থানরত ছিন্নমূল, মাদকাসক্ত, পথশিশু, আশ্রয়হীন, গৃহহীন ও অসহায় ৫১ জন ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান এবং গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মোঃ জাকির হোসেনের উপস্থিতিতে তাদের পুর্নবাসন করার জন্য চিহ্নিত করেন। তিনি আরো জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে এ ধরনের অভিযান আরো পরিচালিত হবে।

স/এষ্