ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ববির অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে গোলাপ-সভাপতি, তানজীন-সম্পাদক

admin
জানুয়ারি ৪, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ববির অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে গোলাপ-সভাপতি, তানজীন-সম্পাদক

বরিশাল ব্যুরো ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৩ সম্পন্ন হয়েছে। নির্বাচনে বাহাউদ্দিন গোলাপ সভাপতি ও ডাঃ তানজীন হোসেন বিপুল ভোটারদের ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার সকালে প্রেরিত এক ই-মেইল বার্তায় জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের অফিস কক্ষে মঙ্গলবার দিনভর এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। পরে ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ও ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যান্য নির্বাচিতরা হলেন, আতিকুর রহমান সহ-সভাপতি, নাদিম মল্লিক সহ-সাধারণ সম্পাদক, আরহাম সাঈদ কোষাধ্যক্ষ, সাইফুল আলম সাংগঠনিক সম্পাদক, সৈয়দ বাহাউদ্দিন দপ্তর সম্পাদক, সাইদুজ্জামান প্রচার সম্পাদক, আবু সায়েম সমাজকল্যান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, সালমা বেগম মহিলা বিষয়ক সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে যথাক্রমে বরুণ কুমার দে, তৌছিক আহমেদ রাহাত ও মনিরুজ্জামান। নির্বাচিত এ কার্যনির্বাহী পরিষদ আগামি এক বছর তাদের দায়িত্ব পালন করবেন।

স/এষ্