ঢাকাসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বরিশালে পরিত্যক্ত ব্যাগে মিললো কাটা পা!

admin
ডিসেম্বর ২৬, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে পরিত্যক্ত ব্যাগে মিললো কাটা পা!

বরিশাল ব্যুরো ॥ বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বাঁধ রোডে পরিত্যক্ত ব্যগের ভেতর থেকে এক ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিচ্ছিন্ন ওই পা উদ্ধার হয় বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক আরাফাত হাসান।

আরাফাত হাসান বলেন, স্থানীয় লোকজন রাতে একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরে তারা ব্যাগটি খুলে সেটির ভেতর একটি কাটা পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পাসহ ব্যগটি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া পা একজন পুরুষ ব্যক্তির। কে বা কারা সেটি এখানে এনে ফেলে রেখে গেছেন তা তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/অ