নেত্রকোনায় ৭ দিনব্যাপী
লোকজ মেলা শুরু হয়েছে
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনায় ৭ দিনব্যাপী লোকজ মেলা শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে আনন্দ শোভাযাত্রা, ত্রিমোহনী বদ্ধভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে লোকজ মেলা শুরু হয়। জেলা সদরের ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো: ইকবাল হাসান তপু।ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য,তাহমিনা ছাত্তারের সঞ্চালনায় সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা উজ্জ্বল বিকাশ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য, হাবিবা রহমান খান শেফালি, সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক, মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, জেলা আওয়ামী নেতা নূর খান মিঠু, কলকাতাস্থ নেত্রকোণা সমিতির সভাপতি, অধ্যাপক মানিক সরকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক, বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম ভূইয়া, দেশ-বিদেশের খ্যাতিমান শিল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা পেশাজীবি লোকজন।
উল্লেখ্য যে, বিভিন্ন গুণীজনকে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। লোকজ মেলা উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ধরণের স্টল বসেছে। মেলা উপলক্ষে প্রতিদিনই দেশবরেণ্য ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকার কথা রয়েছে। প্রতিদিন রাতে ঐতিহাসিক যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে। লোকজ মেলা আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
স/অ

