ঢাকারবিবার , ১৮ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘারপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমানের ইন্তেকাল

admin
ডিসেম্বর ১৮, ২০২২ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমানের ইন্তেকাল

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া যশোর ।।

যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মশিয়ার রহমান ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাহি রাজিউন) গতকাল ১৭ ডিসেম্বর সন্ধার দিকে তিনি নিজ বাড়িতে স্টক জনিত কারণে অসুস্থ্য হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুহূর্তেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে যশোর সদর অভয়নগর বাঘারপাড়া অঞ্চলের রাজনৈতিক সামাজিক আত্মীয় স্বজনসহ বিভিন্ন পর্যায়ের মানুষ ও কর্মী সমর্থকদের ভীড় জমতে থাকে চেয়ারম্যান বাড়িতে। সন্ধার পর তার লাশ বাড়িতে আসলে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। চোখের অশ্রু ধরে রাখতে পারেনি কেউ। ছোট বড় সব শ্রেণির মানুষের মধ্যে পড়ে যায় কান্নার রোল। কারণ সকলে যে – তাদের প্রিয় মানুষটিকে হারিয়েছে।

তারা কেউ ভাবতে পারেনি তিনি এভাবে চলে যাবেন। মশিয়ার রহমান, উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সম্রান্ত মুন্সি পরিবারে জন্ম গ্রহণ করেন। মরহুম আবদুল বারিক মুন্সির ৭ ছেলে এবং দুই মেয়ের মধ্যে তিনি ছিলেন – ৬ নম্বর। সেই হিসেবে তিনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। পরিবারিক জীবনে তিনি দুই ছেলের জনক ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৬৮) বছর।

লেখা পড়া শেষ করে কর্মজীবনে তিনি বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে তিনি বসুন্দিয়ার সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। এদিকে ১৮ ডিসেম্বর যোহর বাদ স্থানীয় বাগডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজা নামাজে নামে জনতার ঢল।

প্রিয় এই মানুষটিকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন, বাঘারপাড়া উপজেলা আ- লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী, বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মোল্লা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাওলানা জালাল উদ্দীন, সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাক্ষ মফিজুর রহমান, হামিদপুর আলহেরা কলেজের অধ্যাক্ষ মফিজুল ইসলাম, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আ- লীগের সভাপতি মাষ্টার ইমদাদুল হক, হামিদপুর আলহেরা কলেজের অধ্যাপক গোলাম রসুল, বীরপ্রতিক ইসহাক কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম, বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মাষ্টার নাছির হায়দার, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলি, বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারময়ান আবু তাহের ছিদ্দিকী, বাদশাহ ফয়সাল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নবী, ছাতিয়ানতলা স্কুল এ্যান্ড কলেজের প্রভাশক মাওলানা বুরহান উদ্দিন, ঘোষনগর – বাগডাঙ্গা বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুল হালিম, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ছাদেকুর রহমান, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জিল্লুর রহমান, প্রমূখ ; উপস্থাপনা করেন, হামিদপুর আলহেরা কলেজের প্রভাষক মোঃ আশরাফ আলী, জানাজা নামাজের ঈমামতি করেন, মরহুমের ভাতিজা মাওলানা শহিদুল ইসলাম বুলবুল।

জানাজা নামাজ শেষে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মরহুমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য মরহুম মশিয়ার রহমান ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করলে বিপুল ভোটের মাধ্যমে বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপর থেকে তিনি একাধারে ১৩ বছর অত্যান্ত সুনামের সাথে জনগনের সেবক হিসেবে দায়িত্ব পালন করেন।

স/এষ্