সখীপুরে ড্রাম বিস্ফোরণে ১ জনের মৃত্যু, আহত ৩
শরিফুল ইসলাম বাবুল, সখীপুর(টাংগাইল)প্রতিনিধি ।।
টাঙ্গাইলের সখীপুরে দাহ্য পদার্থ (থিনার) ভর্তি একটি ড্রাম বিষ্ফোরণে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে।শনিবার(১৭ ডিসেম্বর) পৌরসভার এতিমখানা রোডের এস এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাজু (৩২) বগা-প্রতিমার তাহের আলীর ছেলে।ঘটনার পরেই স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)এবং পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, পার্শ্ববর্তী হার্ডওয়্যার ব্যবসায়ী আতিকুল ও তার দোকানের কর্মচারী আল আমিন থিনার ভর্তি একটি ড্রামের মুখ আটকে যাওয়ার কারণে খোলার জন্য এতিমখানা রোডের এস এম ইঞ্জিনিয়ারিং নামক একটি ওয়ার্কসপে নিয়ে গেলে ওই দোকানের কর্মচারী নিহত রাজু ড্রামটি খোলার চেষ্টা করলে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই রাজু নিহত হয় এবং ওই ঘটনায় গুরুতর আহত হয় আরো তিনজন।আহতরা হলেন একই উপজেলার জসিমের ছেলে আতিকুল(৪০) এজাক আলীর ছেলে সবুজ(২৬) এবং পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে আল আমিন(১৮)।
আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মেডিকেলের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ড্রামাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুরো এলাকা প্রকম্পিত হয় এবং আতঙ্কের সৃষ্টি হয়। বিস্ফোরিত ড্রামটি নিহত রাজুকে আঘাত করে উড়ে প্রায় ৫০ থেকে ৬০ গজ দূরে গিয়ে পড়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.হাবিবা শবনম বলেন,আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সখীপুর থানার এস আই মজিবুর রহমান বলেন,দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটানাস্থলে এসেছি।লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
স/এষ্

