ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে জরাজীর্ণ টিনসেট ভবনে ভূমিসেবা কার্যক্রম

admin
ডিসেম্বর ১৪, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে জরাজীর্ণ টিনসেট ভবনে ভূমিসেবা কার্যক্রম

এম এম রহমান ।।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে অবস্থিত মালখানগর ইউনিয়ন ভূমি অফিসে জরাজীর্ণ টিনসেট ভবনে ভূমিসেবা প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে সেবার মান বৃদ্ধি পেলেও ভবন সংকটের কারণে সেখানে আসা গ্রাহকরা কিছুটা অসন্তুষ্ট।

সেবা নিতে গিয়ে গ্রাহকরা নানামুখী সমস্যায় সম্মুখিন হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। তারা জানান,১৯৮৮ সালে তৎকালীন জেলা প্রশাসক সৈয়দ আহম্মেদ মালখানগর বাজারে থাকা এই তহশীল অফিসটির উদ্বোধন করেন। সেই থেকে প্রায় ৩৪ বছর চলছে এখানে ভূমিসেবা কার্যক্রম।

জরাজীর্ণ টিনসেট ভনটির দেয়ালের আস্তর খসে খসে পড়ছে। ভবনের দরজা জানালাঘুলো ভেঙে আছে। বিভিন্ন সময়ে বার বার টিনসেট ভবনটি মেরামত করা হয়েছিলো। ভবনটির ভিতরে এবং বাইরে কোন কোন পর্যাপ্ত জায়গা। ভবনটির পিছনে এবং সামনে সরকারী জায়গা রয়েছে।

এখানে যদি একটি ভবন নির্মাণ করা হতো তাহলে এখানে আসা গ্রাহকরা আরো বেশি সুবিধা পেতো। ভবনটির ভিতরে মাত্র একটি কক্ষে চলছে ভূমিসেবা কার্যক্রম। ভবনটিতে ভূমি সেবা নিতে আসা গ্রাহকদের জন্য নেই পর্যাপ্ত কোন জায়গা। বৃষ্টি হলে সেখানে গ্রাহদের সংখ্যা বাড়লে বাড়ে ভোগান্তি।

স্থানীয়রা জানান, মালখানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ এখানে ভূমিসেবা নিতে আসেন। জরাজীর্ণ টিনসেট ভবনের এই অফিসটিতে গ্রাহকদের জন্য নেই বসার পর্যাপ্ত কোন ব্যবস্থা। যার কারণে অনেকটা সময় গাদাগাদি করেই সেবা নিতে হচ্ছে গ্রাহকদেরকে। ভবনটির দরজা জানালাগুলো ভেঙে আছে।

ভূসি অফিসের পিছনে থাকা খালে ফেলানো ময়লা আবর্জনার দুর্গন্ধ ছাড়াচ্ছে। দিনের বেলাতেও ভূমি অফিসটিতে মশার উপদ্রোব বেড়ে যায়। এখানে একটি ভবন নির্মাণ করলে সেবা গ্রহিতাদের নানা ধরসের সমস্যা দূর হবে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বর্তমান সরকার ভূমি ব্যবস্থায় শতভাগ সেবা অনলাইনে দিচ্ছেন গ্রাহকদের ভূমি বিষয়ক সকল সেবা।

 

জমির খাজনা পরিশোধ, নামজারির আবেদন ও মিসকেসসহ জমি সংক্রান্ত নানা কাজে নানা শ্রেণি Ñ পেশার মানুষ ধর্ণা দিচ্ছে ইউনিয়ন ভূমি অফিসে।

এসবের বাইরে জমির দাগ, খতিয়ান নম্বর জানা, সীমানা নির্ধারণের আবেদনসহ নানা কাজেও ভিড় জমান ইউনিয়ন ভূমি অফিসে। কিন্তুভবন সংকটের কারণে বহু বছর ধরে জরাজীর্ণ টিনসেট ভবনেই দেয়া হচ্ছে ভূমিসেবা।এখানে একটি আধুানিক ভবন নির্মাণ করার কথা থাকলেও সেটি হচ্ছেনা।

সরেজমিনে মালখানগর ইউনিয়ন ভূমি অফিসে ঘুরে দেখা গেছে, জরাজীর্ণ ভনটির ভিতরে এবং বাইরে সেবা গ্রহিতাদের জন্য নেই পর্যাপ্ত জায়গা।

ভবনটির দরজা জানালাগুলো ভাঙা। একটি রুমে ভূমিসেবা দেয়া হচ্ছে। বাকী আরো দুইটি ছোট অনেকটা ব্যবহারের অনুপুযোগী। ভূমি অফিসটিতে থাকা দায়িত্বপ্রাপ্তরা গ্রাহকদেরকে সেবা নিচ্ছেন। ভবনটির পিছনে থাকা খাল থেকে ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। দিনের বেলাতেও ভূমি অফিসটিতে মশার উপদ্রোব বেশি।

ভূমিসেবা নিতে আসা ব্যক্তি সুজন চমক নিউজকে জানান, ভূমির খাজনার টাকা রকেটের মাধ্যমে ব্যাংকে জমা দিয়ে আসা মাত্রই এখানে আসলে দাখিলা রিসিট পাওয়া যাচ্ছে। এই ভূমি অফিসে সেবার মান বৃদ্ধি পেয়েছে কিন্তু ভবন সংকটের কারণে এখানে আসা গ্রাহকরা বসার জায়গা পাচ্ছেনা।

এছাড়াও এখানে স্যানিটেশন সমস্যাও রয়েছে। ভাঙাচুরা টিনসেট ঘরে সেবা দিচ্ছে তারা। এখানে যদি একটি আধুনিক পাকা ভবন নির্মাণ করা হতো তাহলে বিদ্যমান সকল সমস্যাগুলো কেটে যাবে বলেও জানান তিনি।

আরেক গ্রাহক মো. বাচ্চু হালদার জানান, এখানে আসলে শতভাগ সেবা পাচ্ছি। কিন্তু পরিবেশটা ভালো না। চারপাশে নোংরা পরিবেশ। বসারমতো ব্যবস্থা নেই।

টিনসেট ভবনটা জরাজীর্ণ, দরজা জানালা ভাঙা। সরকারের কাছে আমাদের দাবি সরকার যেন এখানে একটি ভবন নির্মাণ করে দেন। তাহলে আমার মতো গ্রাহকরা সেবা নিতে এসে তৃপ্তি পাবে। সেবা নিতে এসে মানুষ একটা সুন্দর ও পরিচ্ছন্ন একটি পরিবেশ পাবে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিরাজদিখান তাসনিম আক্তার বলেন, সিরাজদিখান উপজেলায় ১০টি ইউনিয়ন ভূমি অফিসের মধ্যে ৩টির ভবন আছে।

বাকীগুলোর কোন ভবন নেই, সেগুলোকে মেরামত করেই সেবা কার্যক্রম চলমান আছে। তিনি আরো বলেন, আমরা ভূমি সংস্কার বোর্ডে ভবন নির্মাণের জন্য বাজেট চেয়ে প্রস্তাবনা পাঠিয়েছি। বরাদ্দ পেলে ভবন নির্মাণের ব্যবস্থা করা হবে।

স/এষ্