লালমনিরহাটে ২০ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিক আটক
লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০৪নং পিলার সংলগ্ন থেকে দইখাওয়া ১৫ বিজিবি ক্যাম্পের সুবেদার সওদাগর মিয়ার নেতৃত্বে ১৪ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৩ টায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক শামীম আখতার (৩০) কে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছেন।
ভারতীয় নাগরিক শামীম আখতার কোচবিহার জেলার শীতলকোচি উপজেলার গোলে গোয়াহাটি গ্রামের আব্দুল জিলারের ছেলে বলে বিজিবি জানান।
হাতীবান্ধা থানার ওসি শাহাআলম ভারতীয় নাগরিক আটকের বিষয় টি নিশ্চিত করে বলেন সংশ্লিষ্ট ধারা মতে মামলার প্রস্তুতি চলছে এরপর তাকে আদালতে পাঠানো হবে।
স/এষ্

