ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লক্কর ঝক্কর ব্রিজ দিয়েই ১৫ বছর ধরে যাতায়াত

admin
ডিসেম্বর ৮, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

লক্কর ঝক্কর ব্রিজ দিয়েই ১৫ বছর ধরে যাতায়াত

এম এম রহমান ।।

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের কোদাল ধোঁয়া খালের উপর নির্মিত ক্ষতিগ্রস্ত বিজ্রটিতে ১৫ বছর ধরে ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, সংস্কার অভাবে রেলিং ধসে পড়া সরু ব্রিজটিতে চলাচলে মানুষের ভোগান্তি বেড়েছে । সিপাহীপাড়া – রামপাল কলেজ হতে ব্রিজটি পাড়ি দিয়ে হাতিমারা ফাঁড়ি, ইউনিয়ন পরিষদ, তিনসিঁড়ি হয়ে টঙ্গীবাড়ীসহ রামপাল ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন।

প্রায় ৩০ বছর পূর্বে সরু এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিলো। বছরের পর বছর সংস্কার না করায় ব্রিজটির রেলিংগুলো খসে খসে পড়ছে। রেলিংয়ে ব্যবহার করা রডগুলো বেরিয়ে আছে। আবার কোথাও কোথাও রডসহ রেলিং উধাও হয়ে গেছে। প্রায় ১৫ বছর ধরে ব্রিজটিতে চলছে এই অবস্থা।

শুরুতে যেখানে প্রথমে ধস হয়েছিলো সেটা মেরামত করলে এতোটা নষ্ট হতো না। দিনের পর দিন রেলিং ধসের কারনে ব্রিজটিতে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হচ্ছে। এছাড়াও ব্রিজটি পাড়ি দিয়ে হাতিমারা ফাঁড়ির দিকে রাস্তাটিতে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন শত শত পরিবহন এবং হাজারো মানুষ যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় মুরুব্বি আব্দুল বাতেন জানান, বহু বছর হইছে এখানকার এই ব্রিজটির। ১৫ বছর ধরে লক্কর ঝক্কর অবস্থায় চলছে মানুষের যাতায়াত। এই ব্রিজটা অনেক সরু , একই সময়ে ব্রিজে দুইটা রিক্সা ওভারটেক করে যেতে পারেনা। আগের দিনে তেমন গাড়ী চলাচল ছিলো না। এখন গাড়ীর সংখ্যা বেশি।

এই ব্রিজটা ভেঙে এখানে প্রসস্ত একটা ব্রিজ নির্মাণ করা একান্ত প্রয়োজন। তিনি আরও জানান, ব্রিজের পাশাপাপাশি পিচ ঢালাই রাস্তাটিও সংস্কার করা দরকার। বেশ কিছু স্থানে রাস্তাটিতে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। ভোগান্তি নিয়ে ব্রিজ এবং রাস্তায় চলছে হাজারো মানুষের যাতায়াত। দ্রুত সময়ে এখানে একটি নতুন ব্রিজ নির্মাণ এবং রাস্তাটি সংস্কারের জোর দাবি জানাচ্ছি।

অটো চালক বসির মিয়া জানান, ব্রিজের রেলিং ধসের কারনে গাড়ীতে চড়ে ব্রিজে উঠতে গেলে ভয় লাগে। কারন ব্রিজটির রেলিং ধসে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। সংস্কার অভাবে ব্রিজটির রেলিংগুলো ধসে গিয়ে রড বেরিয়ে আছে। তিনি আরোও জানান, ব্রিজটির উত্তর প্রান্তে থাকা গাছের কারণে উঁচু যানবাহন ব্রিজটি দিয়ে চলাচরে বাঁধার সম্নুখিন হচ্ছেন। একদিকে ব্রিজে ভয় অন্যদিকে রাস্তার বিভিন্ন স্থানে থাকা খানাখন্দে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. শফিকুল আহসান বলেন, ব্রিজটি ভেঙে এখানে একটি নতুন ব্রিজ তৈরির জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে। রাস্তাটিতে যেসব স্থানে খানাখন্দ রয়েছে সেখানে সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্