ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মাধবপুরে অবৈধ বালু জব্দ করেন ভ্রাম‍্যামাণ আদালত

admin
সেপ্টেম্বর ২১, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুরে অবৈধ বালু জব্দ করেন ভ্রাম‍্যামাণ আদালত

এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবৈধভাবে পুকুর ও কৃষি জমি থেকে বালু উত্তোলনের পনের হাজার ফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলার আদাঐর ইউনিয়নের হালোয়া পাড়া গ্রামের দক্ষিণে রাস্তার ব্রিজের সংলগ্ন এলাকায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় সেখান থেকে কাউকে আটক করা যায়নি।

এ ব‍্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন জানান, উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে। তবে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স/অ