ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবিতে ছাত্রলীগের নিজস্ব কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ইবিতে ছাত্রলীগের নিজস্ব কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।শনিবার(১৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টার সময় জিয়া মোড় সংলগ্ন জিয়া হলের পশ্চিম পাশে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এর সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।আইন বিভাগের সাবেক ছাত্র ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক।ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্টার ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি শামসুল ইসলাম জোহা। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।এছাড়াও উপস্থিত ছিল কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ শাখা ছাত্রলীগের শতাধিক কর্মী।

অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন,ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্হাপন করা হলো। ইবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ও সাধারণ সম্পাদক জয়কে সাথে নিয়ে আমি ভিত্তিপ্রস্তর স্হাপন করলাম। ইবি ছাত্রলীগের জন্য দিনটি নিশ্চয় চিরস্মরণীয় হয়ে থাকবে।

সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন,বাংলাদেশ ছাত্রলীগ একটি পরিবার। পরিবারের সকল সদস্যদের একসাথে বসা আড্ডা দেয়া বা রাজনৈতিক কর্মসূচি পরিচালনার জন্য নির্দিষ্ট একটা ঘরের প্রয়োজন৷ দীর্ঘদিন পর হলেও আমাদের নেতাকর্মীদের প্রানের দাবি ছিলো একটি কার্যালয়ের৷ সেই প্রত্যাশা পূরন হতে চলেছে।

স/এষ্