এবারেও ফলাফলে উত্তরবঙ্গের লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হযরত ফাতেমাতুজ্জাহরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসা
লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। এবারেও ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তিস্তা হযরত ফাতেমাতুজ্জাহরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসা।
বিগত বছরগুলোর মতই এবছরেও দাখিল পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে ঐতিহ্যবাহী ওই প্রতিষ্ঠানটি। লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি থেকে ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে এ+ ২০ জন, এ গ্রেড-২৩ জন, এ- ৪জন ও বি গ্রেডে-১ জন শিক্ষার্থী উন্নীত হয়ে শতভাগ পাশের হার ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই করেও রেজাল্টের দিক থেকে ওই প্রতিষ্ঠানটি জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে মনোনীত হয়েছে। এব্যাপারে ওই মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মোঃ শেখ মুজিবুর রহমান জানান, সকল শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকাদের কঠোর প্ররিশ্রম এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যসহ অভিভাবক, এলাকাবাসী সকলের সহযোগীতার ফলে লেখা-পড়ার মান উন্নয়ন হয়েছে।
তিনি আরও জানান, এবারেও বিগত দিনের মতো জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছি । প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহন করে তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। হযরত ফাতেমাতুজ্জাহরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসাটি এই এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত হয় পড়ে, ২০০৭ সালে অনুমতি ও স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক গর্ভনিং বডি বিদ্যমান রয়েছে।
তিনি জানান, আগামীতে ভালো ফলাফল অব্যহত রাখতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। প্রতিষ্ঠানটি লালমনিরহাট-কুড়িগ্রাম ও রংপুর মহাসড়কের পাশে অত্যন্ত মনোরম পরিবেশে স্থাপিত।
প্রতিষ্ঠানটি শুরু থেকেই সুনামের সাথে ফলাফলে সাফল্য অর্জন করায় লালমনিরহাট জেলায় প্রশংসা কুড়িয়েছেন। ফলে বৃহত্তর রংপুর বিভাগে ৮ জেলার বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানের আবাসিকে অবস্থান করে পড়াশুনা করে আসছেন।
স/এষ্

