ইবিতে ক্যাপের নবীণ বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠান
মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (CAP) কুষ্টিয়া জোনের নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯জুন) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ১৪০ নং রুমে সকাল ১১ টায় অনুষ্ঠান শুরু হয়।
ক্যাপের সভাপতি মহব্বত ফয়সাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সহকারী অধ্যাপক ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ও ক্যাপের উপদেষ্টা শাম্মী আকতার।এছাড়াও ঐক্যমঞ্চের সদস্য সচিব নুরুল্লা মেহেদী,কুষ্টিয়া জোনের সাবেক সাধারণ সম্পাদক মিরা শেখ, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা মেঘ, ক্যাপের যুব উপদেষ্টা আবদুল্লাহ আল মাহদী প্রমুখ। নবীন সদস্য সহ উপস্থিত ছিলো প্রায় তিন শতাধিক সদস্য। মোবাশ্বিরা ও তুহিন বাবু যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
ক্যাপের একজন বিদায়ী সদস্য সাব্বির আহমেদ বলেন,ক্যাপ আমার কাছে একটা ভালোবাসার নাম আবেগের নাম।ক্যাপের সাথে কাজ করা মনে আমার মায়ের সঙ্গে কাজ করা।
কুষ্টিয়া জোনের বর্তমান সভাপতি মোহাব্বত ফয়সাল বলেন,যদি ক্ষতির কারণ লজ্জা হয়,তাহলে আর লজ্জা নয়।” এটাকে সামনে রেখে আমি শুরু করছি।প্রতি বছর আমরা প্রায় ২৫ হাজার মা-বোন কে সচেতন করে ক্যান্সারের হাত থেকে বাঁচায়।এখানে সদস্য হিসেবে থাকার কারন আমরা নিজেকে সচেতন করার পাশাপাশি আমার মা বোনকে সচেতন করতে পারি।আমি অনুরোধ করব সকল নবীন সদস্যকে সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করবে ও জনসচেতনতা বাড়াবে।
স/এষ্

