বানভাসি মানুষের পাশে ইবি শিক্ষার্থীরা
মোতালেব বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয় : সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। ভয়াবহ এই দুর্যোগ কবলিত এলাকার লোকজন খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ নানা সংকটে মানবেতর জীবনযাপন করছেন। বন্যায় সবকিছু হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। পানিবন্দি মানুষ বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তায় কিংবা নিরাপদ কোনো আশ্রয়স্থলে। এরইমধ্যে এসব বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তেমনই সিলেট সুনামগঞ্জসহ আশেপাশে অঞ্চলের বানভাসিদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।এদের মধ্যে আছে জালালাবাদ ছাত্র এ্যাসোসিয়েশন, বিভিন্ন বিভাগের শিক্ষর্থী, ছাত্র মৈত্রীসহ আরো অনেক সংগঠন। এছাড়াও চোখে পড়েছে ক্যাম্পাসের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা দলবদ্ধ ভাবে বাক্সে করে বন্যার্তদের সাহায্যের জন্য টাকা উঠাচ্ছে।
জালালাবাদ ছাত্র এসোসিয়েশন এর একটা প্রতিনিধি টিম ২০ জুন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৮০ হাজার টকার খাবার ও অন্যান্য দ্রব্য সামগ্রী নিয়ে বিতরণ করেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পত্যন্ত অঞ্চলে।জানা যায়,এটাই ওই এলাকার প্রথম সহায়তা ছিলো।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জালালাবাদ ছাত্র এসোসিয়েশন এর সদস্য আলামিন বলেন,তিনদিন ধরে বন্যার্তদের পাশে থেকে যতটুকু পেরেছি সাহায্য করেছি।এজন্য ধন্যবাদ জানাই যারা আমাদের পাশে থেকে আর্থিক সহায়তা করেছে।
আইসিটি বিভাগের একজন শিক্ষার্থী বলেন,আজকে এক অন্যরকম অভিজ্ঞতা হলো।সিলেটের বন্যার্তদের জন্য আমরা আইসিটি বিভাগের সিনিয়র জুনিয়র মিলে কুষ্টিয়া পৌরসভা থেকে লাভলী টাওয়ার পর্যন্ত ফান্ড কালেকশানে বের হয়েছিলাম।আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রায় ২৩,০০০টাকা কালেক্ট করতে পেরেছি ।তাই আমরা যে যা পারি তাই দিয়ে সাহায্য করার চেষ্টা করা উচিৎ।
স/এষ্

