বাংলার ঋতুবরণ পরিষদ এর সম্মাননা পেলেন নাটকে নিবেদিত প্রাণ শাহজাহান শোভন
নিজস্ব প্রতিবেদক : বাংলার ঋতুবরণ পরিষদ গতকাল নাটকের বিশেষ অবদানের জন্য শাহজাহান শোভন ও আমিনুল হক আমীনকে সম্মাননা প্রদান করা হয় । বাংলার ঋতুবরণ পরিষদের সভাপতি ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরর সাবেক সচিব কৃষিবিদ ড. এস এম আফসারুজ্জামান এফআরইএস, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সহ-সভাপতি সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক রতন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রচার সম্পাদক নাট্যজন মাসুদ আলম বাবু। আলোচনা বাংলার ঋতু বৈচিত্রের কথা তুলে ধরার পাশাপাশি নিয়মিত সফলদের সম্মাননা দেয়া কথা বলেন।
বীরমুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন ও গৃহিনী সাজেদা বেগমের বড় সন্তান মো: শাহজাহান শোভন ১৯৯৩ সালের ৭ ফেব্রুয়ারি আব্দুল হাই দূর্বার রচিত ও প্রেমনাথ রবিদাসের নির্দেশিত টঙ্গী শিশু থিয়েটারের আহত একুশ নাটকের মাধ্যমে নাট্যাঙ্গনে যুক্ত হন।
২৮ বছরের তিনি প্রায় ২০টি মঞ্চনাটকের অভিনয় ও নির্দেশনা দিয়েছি বিভিন্ন নাট্যসংগঠনের হয়ে। উলেখযোগ্য মঞ্চনাটক : বাওয়ালী, রাজাবলি, শিরোনাম একাত্তোর,মধ্যানুষ, শিল্পী, মঞ্চেচিত্রে, বুদ্ধির ঢেঁকি, স্বাধীনতার সংলাপ, দ্যা ইন্ডু্রডার, পৃথিবী আমার দেশ প্রভৃতি। প্রায় ৩০টি পথনাটকের অভিনয় ও নির্দেশনা দিয়েছি বিভিন্ন নাট্যসংগঠনের হয়ে উলেখযোগ্য পথনাটক : মড়া, কানার হাটবাজার, বাংকার, মহাবিপদ, প্রশ্ন, ঢিল, মানবতার খোঁজে, অতপর মুলতবি প্রভৃতি। এছাড়া বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে সচেতনা মূলক নাটকের অভিনয় (পপুলার থিয়েটার) সারা দেশে করার বাস্তব অভিজ্ঞতা আছে।
তিনি প্রায় ৪০টি টিভি নাটকে অভিনয় করেছি । কয়েকটি চলচ্চিত্র – আয়নাবাজি, পরিচালক : অমিতাভ রেজা চৌধুরী, জীবন ঢুলি- পরিচালক— তানভীর মোকাম্মেল, তারক- (স্বল্পদৈর্ঘ্য) আজিজ টিপু , খাচার ভিতর অচিন পাখি – (চরকি) পরিচালক – রায়হান রাফি, বাঙ্গার বয় – (চরকি ) পরিচালন – সূকর্ন সাহেদ ধীমান, জামদানি (প্রচারের অপেক্ষায়) ও রুপকথা নয় (প্রচারের অপেক্ষায়) । অভিনয় করেছেন।
বিজ্ঞাপন চিত্র মিনিস্টার ফ্রিজ,পরিচালক— হাসান মোরশেদ, টেলিটক, পরিচালক— হাসান মোরশেদ, ধূমপান বিরোধী, (যমুনা টিভি) পরিচালক— সাজু , বিক্রয় ডট কম, (কুরবানী) পরিচালক— ভিকি জায়েদ, বিকাশ পরিচালক- মেজবাব উর রহমান সুমন ।
শাহজাহান শোভন সাংগঠনিক ভাবেই বেশি পরিচিত তিনি বিভিন্নভাবে সাংগঠনিক কাজে নিজেকে সক্রিয় রাখেন- সভাপতি : টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদ, সাংগঠনিক সম্পাদক : সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী, প্রতিষ্ঠাতা ও দলপ্রধান – নাট্যভূমি, প্রতিষ্ঠাতা ও অধিকর্তা – দৌড় শিশু নাট্যদল, যুগ্ম—সাধারণ সম্পাদক — টঙ্গী কালচারাল সোসাইটি, সভাপতি — শুদ্ধকণ্ঠ (বচিক শিল্প চর্চা কেন্দ্র), নির্বাহী সদস্য – বাংলাদেশ পথনাটক পরিষদ, দপ্তর সম্পাদক – বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান, নির্বাহী সদস্য বাংলাদেশ চলচ্চিত্র পরষদ ।
নাটক রচনা – শিশু নাটক – হ্যাঁ, খন্দিত মিনার, পাঠশালা, সন্তান আমার দায়িত্ব আমার, পথনাটক : ক্ষোবের বাজার
টিভি নাটক : লালবসত, ফিরে যায় ফিরে আসে, সিন্তান্তের ওপারের আকাশ, শহর বানুর চিঠি, বড় ছেলের বউ প্রভৃতি। নাট্যপ্রশিক্ষন প্রদান বাংলাদেশ পথ নাটক পরিষদ আয়োজিত নাটক রচনা ও নির্মাণ বিষয়ক প্রশিক্ষন পঞ্চগড়, নিলফামারিতে প্রশিক্ষণ প্রদান, লাকসাম নাট্যজংশন আয়োজিত একাধিকবার নাটকের বিভিন্ন বিষয় প্র্রশিক্ষণ প্রদান । প্রশিক্ষণ গ্রহণ থিয়েটার স্কুল থেকে ১ বছর মেয়াদী অভিনয় বিষয়ক ডিপ্লোমা কোর্স সম্পন্ন । বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিক পক্ষকাল ব্যাপি অভিনয় বিষয়ক নাট্যকর্মশালা (১৯৯৮) পক্ষকাল ব্যাপি আবৃত্তি বিষয়ক কর্মশালা (১৯৯৯)
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান আয়োজিত অভিনয় ও নাট্যনির্দেশনা কর্মশালা । পিপলস্ থিয়েটার এসোসিয়েশন আয়োজিত শিশু নাট্যকর্মশালা নিয়মিত অংশগ্রহন। দেশ নাটক আয়োজিক ৫দিন ব্যাপি নাট্যকার, পৃথকভাবে ৫দিন ব্যাপি নাট্যনির্দেশনা কর্মশালায় অংশগ্রহন। মূকাভিনয় নির্মাণ বিষযক কর্মশালায় অংশগ্রহন । এছাড়াও নাটক বিষয় বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ এ নিয়মিতভাবে অংশগ্রহন । ২৫ বৎসর ধরে সাংবাদিকতা সাথে জড়িত। টঙ্গী প্রতিনিধি— দৈনিক আমাদের সময় কর্মরত আছেন।তাঁকে এ সম্মাননা প্রদান করায় দেশের বিভন্ন সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
স/এষ্

