ঢাকাসোমবার , ৬ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কলমাকান্দা থানা পরিদর্শন করেন ডিআইজি

admin
জুন ৬, ২০২২ ১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

 কলমাকান্দা থানা পরিদর্শন করেন ডিআইজি

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি : মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), ডিআইজি (ভারপ্রাপ্ত) ময়মনসিংহ রেঞ্জ কলমাকান্দা থানা রবিবার (০৫ জুন) বাৎসরিক পরিদর্শন করেন।

রবিবার সকালে ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি কলমাকান্দা থানায় পৌঁছিলে মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নেত্রকোনা এবং মোহাম্মদ আব্দুল আহাদ খান, ওসি কলমাকান্দা থানা, নেত্রকোনা, ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ওসি’র নেতৃত্বে কলমাকান্দা থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন ডিআইজিকে।

পরে ডিআইজি (ভারপ্রাপ্ত) থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, অস্ত্রাগার, মালখানা ও হাজতখানা এবং থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করেন। এছাড়াও থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

স/আ