ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোলে ভারতীয় গাঁজাসহ চার চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো. রাসেল ইসলাম
জুন ৩, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে ভারতীয় গাঁজাসহ চার চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রামের মজ্ঞুর আলীর ছেলে সাইদুল রহমান (৩২), মৃত: তাহাজ্জুদ আলীর ছেলে ইমাদুল ইসলাম (৩৫), শাহাজামান এর ছেলে মেহেদী হাসান (৩৬) ও মজনু হোসেনের ছেলে আরিফ হোসেন (৩৪)।

শুক্রবার বিকালে যশোর গোয়েন্দা শাখা ডিবি’র অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদে বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।