ঢাকাবুধবার , ২৫ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আলাউদ্দিন আল আজাদ খান সখিপুরের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৫, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আলাউদ্দিন আল আজাদ খান সখিপুরের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে মাধ্যমিক শিক্ষা অফিস গত বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার ফলাফল প্রকাশ করেছে।

কলেজ পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহকারী অধ্যাপক মো:আলাউদ্দিন আল আজাদ খান। তিনি সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজে প্রায় ২৫ বছর যাবৎ অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান এর মাধ্যমে শিক্ষকতার সঙ্গে নিয়োজিত রয়েছেন।

এ বিষয়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া আজাদ খান বলেন, আমি ইতিপূর্বেও আরও দুই বার সখিপুর উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলাম।

অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত কলেজের শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সৎ, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের পাঠদানে সচেষ্ট ভূমিকা পালন করব এবং শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে যাতে আরো সমৃদ্ধ হতে পারে সেজন্য আমি শিক্ষার্থীদের জন্য সেবামূলক গুরুত্বপূর্ণ অদম্য পদক্ষেপ গ্রহণে দৃঢ় ভূমিকা রাখতে পারি, সকলে আমার জন্য দোয়া করবেন।

স/এস্