ঢাকারবিবার , ১৫ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোলে পুলিশের হাতে ভুয়া এনএসআই গ্রেপ্তার

চমক নিউজ, বেনাপোল অফিস
মে ১৫, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে পুলিশের হাতে ভুয়া এনএসআই গ্রেপ্তার

রাসেল ইসলাম : বৈধ পাসপোর্টে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে আরিফুল ইসলাম (৩০) নামে এক ভুয়া এনএসআইকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৫ মে) সকালের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফুল মাগুরা জেলার শ্রীপুর থানার বরালিদহা গ্রামের খান আবু জাহিদের ছেলে। তার পাসপোর্ট নং-(বিটি ০৬৯৮৬৪৪)

ইমিগ্রেশন সূত্র জানায়, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মোহামদ রাজু এর কাছে আরিফুল ইসলাম নিজেকে এনএসআই এর ফিল্ড অফিসার ঢাকা সেগুনবাগিচার পরিচয় দিয়ে ভারতে যাবার কথা বলে। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে ওসি রাজু তাকে এনএসআই অফিসের জিও লেটার দেখাতে বললে সে তা দেখাতে পারেনি। পরে, সে সময়ে বেনাপোলে কর্মরত এনএসআইয়ের বেনাপোল ইনচার্জ এডি ফরহাদ হোসেনের উপস্থিতিতে তার সাথে কথা বললে সে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলতে থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার কাজ থেকে একটি এ্যাডমিন কার্ড ও ভারতের ভিসা সহ একটি পাসপোর্ট পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ভুয়া এনএসআই পরিচয়দানকারী আরিফুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, ভুয়া এনএসআই আরিফুল ইসলামের নামে মামলা দিয়ে তাকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।