ঢাকামঙ্গলবার , ১০ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লালমনিরহাটে মোতাহার হোসেন এমপির উদ্যেগে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

admin
মে ১০, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে মোতাহার হোসেন এমপির উদ্যেগে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

লাভলু শেখ লালমনিরহাট থেকে : লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির উদ্যেগে যুব নারীদের মাঝে সেলাই মেশিন ও পঙ্গু লোকজনের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মে)শেষ বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অর্ধ শতাধিক সুবিধাভোগীদের মাঝে এ সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির পক্ষে এসব সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেছেন।

স/এষ্