ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নোয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
এপ্রিল ২৪, ২০২২ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুল কাদের সাইফুল : রাজধানীতে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম-এনজেএফ, ঢাকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় কর্মরত নোয়াখালীর বিভিন্ন উপজেলার সাংবাদিকগণ এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

শনিবার (২৩ এপ্রিল) বাংলামটর রুপায়ন ট্রেড সেন্টারের ওয়াটারফল কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এনজেএফের সভাপতি শাহাদাৎ হোসেন নিজামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফয়েজের সঞ্চালনায় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত ইফতার মাহফিলে ইফতারের আগ মুহূর্তে সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তাগণ বলেন, ঢাকায় বিভিন্ন হাউজে কর্মরত জন্মসূত্রে নোয়াখালী জেলার সাংবাদিকদের উদ্যোগে গঠিত নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ)। এ সংগঠনটি অদূর ভবিষ্যতে নোয়াখালী জেলার সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে দিবে বলে আমরা আশা করি।

এমনকি, তারা সবসময় তাদের ঐক্য অটুট রেখে সামনের দিকে এগিয়ে যাবেন। বক্তব্য শেষে সংগঠনের পক্ষ থেকে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিশেষ করে, এ সময় এনজেএফের সাবেক উপদেষ্টা ও সমকালের সিটি এডিটর শাহেদ চৌধুরী এবং বর্তমান সহ-সাংস্কৃতিক সম্পাদক ইমরানুল আজিমের বাবার জন্য দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শফিক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক- এস কে সৌরভ, আলমগীর হোসেন, দফতর সম্পাদক- এফ আই মাসউদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- সালেহ মো. অলক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- সাদ্দাম হোসাইন, ক্রীড়া সম্পাদক- ইসমাইল হোসেন টিটু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- সৈয়দ মো. শহীদুল ইসলাম ও নারী বিষয়ক সম্পাদক- ফাতেমা কাউসার।

কার্যনির্বাহী সদস্য- হাসান মাহমুদ গুরু, ইমতিয়াজ উদ্দিন ও ফয়েজ বিন আকরামসহ সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।

স/এষ্