ঢাকাসোমবার , ১৮ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টঙ্গীতে একাধিক মামলার আসামী গ্রেফতার

admin
এপ্রিল ১৮, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে একাধিক মামলার আসামী গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গত রবিবার রাতে বনমালা রোড এলাকা থেকে এরশাদনগর এলাকার চিহ্নিত মাদক কারবারি মাসুদ ওরফে ভাগিনা মাসুদকে (৩২) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মাসুদ এরশাদনগরের ৭নং ব্লকের বাবুর্চি মো. আশরাফের ছেলে।

মাসুদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা , টংগী পূর্ব থানা এবং পূবাইল থানার একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক শুভ ম-ল জানান, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, রাহাজানি, কিশোর গ্যাং, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে মাসুদ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরশাদনগর এলাকার মাসুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইতোমধ্যে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স/এষ্