ঢাকাসোমবার , ১৮ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রাজশাহীতে হোটেলে ডেকে এনে তরুণীকে হত্যা

admin
এপ্রিল ১৮, ২০২২ ৫:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীতে হোটেলে ডেকে এনে তরুণীকে হত্যা

মঈন উদ্দিন : রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে আবাসিক হোটেল ড্রিম হ্যাভেন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই নারীকে। মৃত ওই নারীর নাম জয়নব বেগম (৪২)। তিনি মিজান বয়স (৪০) নামের এক ছেলের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে রোববার সকাল ১০টার দিকে ওই হোটেলে ওঠেন। এর পর রাত ১১ টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নগরীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাত ১১ টার দিকে পুলিশ জানতে পারে নগরীর লক্ষীপুর হোটেলে হ্যাভেনের একটি কক্ষে নারীর লাশ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ওই তার লাশ উদ্ধার করেন।

তিনি আরও জানান, স্বামী পরিচয় দেয়া মিজান দুপুর দেড়টার দিকে হোটেল ড্রিম হ্যাভেনের ৪০৩ নম্বর কক্ষের দরজার বাইরে থেকে তালা দিয়ে চলে যান। পরে রাতেও মিজান না ফেরায় হোটেলের কর্মচারীদের বিষয়টি সন্দেহ হয়। এর পর তারা পুলিশকে খবর দেন।

ওসি মিজান আরও বলেন, ধারণা করা হচ্ছে হোটেলে জয়নব বেগমকে ডেকে এনে হত্যা করেছে মিজান। তাদের দুজনের বাড়ি গোদাগাড়ীতে উল্লেখ রয়েছে। তবে হোটেলের খাতায় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করা হয়। খাতায় জয়নবের নাম জুলেখা লিখা (২৭) হয়। কিন্তু তার জন্ম ১৯৮০ সালে। পরে পুলিশ জানতে পারে ওই নারীর বাড়ি নাটোরে। তিনি নাটোরের নারায়নপুর এলাকার তসির প্রামানিকের মেয়ে।

স/এষ্