ঢাকাবৃহস্পতিবার , ১৪ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রাণীশংকৈলে ১ বৈশাখ (নববর্ষ) উদযাপিত

admin
এপ্রিল ১৪, ২০২২ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈলে ১ বৈশাখ (নববর্ষ) উদযাপিত

রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ১৪ এপ্রিল সাড়ম্বরে ১ বৈশাখ বাংলা নববর্ষ উদযাপিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন ও রাণীশংকৈল বৈশাখ উদযাপন পরিষদ পৃথকভাবে পৌর শহরে র‌্যালি বের করে।পরে তারা ডিগ্রী কলেজ মাঠে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বৈশাখ উদযাপন পরিষদ সভাপতি সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, কবি-গীতিকার-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ,অধ্যক্ষ মহাদেব বসাক, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী প্রমুখ।

পরে সহকারী অধ্যাপক সুকুমার মোদকের পরিচালনায়, রাণীশংকৈল। সংগীত বিদ্যলয়ের শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।

স/এষ্