টঙ্গীতে অগ্নিকান্ড
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর মিল গেইট এলাকায় আগুন লেগে পাঁচটি ঝুটের গুদাম পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানায়, অগ্নিকান্ডে তাদের ২৫লক্ষাধিক টাকার মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, গত শনিবার রাত পৌনে ৩টার দিকে লাগা এ আগুন তাদের চারটি ইউনিটের চেষ্টায় রোববার ভোর সোয়া ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে।
ইকবাল বলেন,আগুনে ৫টি ঝুট গুদাম, গুদামে থাকা মালামাল ও ঝুট থেকে তুলা তৈরির মেশিন পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি বলে জানালেও অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি তিনি।
স/এষ্

