ঢাকাশুক্রবার , ৮ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রাজশাহীতে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দু পক্ষের দ্বন্দ্বে যুবক খুন

admin
এপ্রিল ৮, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দু পক্ষের দ্বন্দ্বে এক যুবকে কুপিয়ে হত্যা

মঈন উদ্দিন: রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দু পক্ষের দ্বন্দ্বে খোকন আলী (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত খোকন আলী ওই গ্রামের মোজাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রাম জামে মসজিদের কমিটি নিয়ে স্থানীয় কামরুজ্জামান মুকুল ও মুক্তার আলী নামে দুই গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। কামরুজ্জামান মুকুল ও মুক্তার আলী দুই পক্ষই মসজিদের সভাপতি হওয়ার জন্য আলাদা গ্রুপে বিভক্ত ছিলেন।

এক পর্যায়ে কিছুদিন আগে মুকুলের লোকজন মুকুলকে সভাপতি ঘোষণা করে মুক্তার পক্ষকে মসজিদ থেকে বিতাড়িত করেন। তার পর থেকে মুক্তার গ্রুপের লোকজন স্থানীয় আম বাগানে অস্থায়ী মসজিদ স্থাপন করে নামাজ আদায় করছিলেন।

আগের ওই বিরোধের জেরে শুক্রবার ইফতারের সময় মসজিদ দখল কে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো ছুরি ও চাপাতির আঘাতে মুক্তার গ্রুপের খোকন আলী গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মুকুল গ্রুপের সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম চমক নিউজকে বলেন, মসজিদ নিয়ে দুই গ্রুপ ইফতারের সময় সংঘর্ষে জড়িয়ে পড়েছিলো। এ ঘটনায় একজন মারা গেছেন।জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

স/এষ্