দিন শেষে পাঁচ উইকেট তুলেছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৭৮
রাহুল রাজ : তাইজুল ইসলামের ৩ ও খালিদ আহম্মেদের ২ উইকেট তুললে প্রথমদিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৭৮ রান।
পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের দুই সেশনে প্রতিপক্ষের তিন উইকেট নিতে সক্ষম হয় সফরকারী বাংলাদেশ। প্রথম সেশনে এক উইকেট শিকার ছিলো টাইগারদের।
বৃষ্টির জন্য খেল কিছুক্ষণ বন্ধ থাকলে সাপে বর হয় বাংলাদেশের জন্য। প্রথম দিনেই তাইজুল বাড়তি বাঁক তুলে নিতে সক্ষম হন।
টানা ৩২ ওভার বোলিং করে ৭ মেডেন সহ ৭৭ রান দিয়ে তুলে নেন প্রতিপক্ষের তিন উইকেট। আর ৩ টি উইকেট পেলে টেস্টে ১৫০ উইকেটের ঘরে নিজের নাম লেখাবেন।
টস জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার ওপেনার সারেল এরইউকে ২৪ রানে বিদায় করেন পেসার খালেদ আহমেদ। আর অধিনায়ক ডিন এলগারকে ৭০, কিগান পিটারসেন ৬৪ ও রায়ান কিকটলকে ৪২ রানে নিজের শিকারে পরিনত করেন স্পিনার তাইজুল ইসলাম।
কাইল ভেরেইন ১০ ও উয়ান মুল্ডার ০ রানে অপরাজিত আছেন।
স/এষ্

