ঢাকাবৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে প্রয়োজনে সহায়তা করবে বিসিবি

রাহুল রাজ
এপ্রিল ৭, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে প্রয়োজনে সহায়তা করবে বিসিবি

বর্তমান সময়ে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের প্রভাব পড়ছে সব ক্ষেত্রেই। এমনকি ক্রিকেট বোর্ডের ওপরও পড়তে পারে প্রভাব। এমন পরিস্থিতিতে লঙ্কান বোর্ডকে সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় জানিয়েছেন, শ্রীলঙ্কার এখন যে ধরনের সহায়তা প্রয়োজন তা সরবরাহ করা বিসিবির মত একটি ক্রিকেট বোর্ডের সম্ভব নয়। তবে লঙ্কান বোর্ডের কোনো সহায়তার প্রয়োজন হলে হাত বাড়িয়ে দেবে বিসিবি।

এ ব্যাপারে দুর্জয় বলেন, ‘আগে যেহেতু করেছি, ভবিষ্যতেও করতে পারি। কিন্তু এখন ওদের যে অবস্থা, আসলে বোর্ডের পক্ষে দেশের পাশে দাঁড়ানো সম্ভব হবে না। ওরা এখন সরকারের কাছ থেকে সহায়তা চাচ্ছে। সেটা আরও অনেক বড় ব্যাপার। তবে হয়ত ক্রিকেটের ব্যাপারে আমরা করতে পারি। বাকিটা ক্রিকেট অপারেশন্স বিভাগ বললে ভালো।’

এদিকে আগামী মাসে শ্রীলঙ্কা জাতীয় দল আসবে বাংলাদেশ সফরে। লঙ্কান জাতীয় দলের ওপর দেশের আর্থিক সংকট পড়তে পারে কি না, এমন প্রশ্নের জবাবে সংশয় প্রকাশ করে দুর্জয় বলেন, ‘প্রভাব পড়া খুবই স্বাভাবিক।

একটা দেশে যদি চলাচল না করা যায়, খাবারের সংকট থাকে, বিদ্যুৎ নেই এটাও একটা বড় ইস্যু। কী হবে এটা এখনও বলা যাচ্ছে না। জাতীয় দলের কথা বলতে পারব না। তারপরও একটা প্রভাব পড়ার শঙ্কা তো আছেই।’

উল্লেখ্য, শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা খারাপ হবার কারণে শ্রীলঙ্কায় বাংলাদেশ এইচপি দলের সফর বাতিল করেছে তারা। তবে মে মাসে শ্রীলঙ্কা জাতীয় দলের বাংলাদেশ সফর সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

স/এষ্