ঢাকাবুধবার , ৬ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হাফ ভাড়া নিয়ে তর্ক-বিতর্ক, বাস থেকে পরে ছাত্র আহত

admin
এপ্রিল ৬, ২০২২ ১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

হাফ ভাড়া নিয়ে তর্ক-বিতর্ক, বাস থেকে পরে ছাত্র আহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর উত্তরায় বাসের হেলপারের সঙ্গে হাফ ভাড়া নিয়ে তর্ক-বিতর্ক ও হাতা হাতির এক পর্যায়ে বাস থেকে পরে আশফাক সরকার অর্ক (১৫) নামের ছাত্র আহত হয়েছেন।

আব্দুল্লাহপুর টু আশুলিয়া মহাসড়কের উত্তরার সুইচগেট কাঁচাবাজার এলাকায় বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত এ ঘটনা ঘটে।

পরবর্তীতে আহত ওই ছাত্রকে উদ্ধার করে পুলিশের সহযোগীয় উত্তরা একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়ায় হয়। তিনি হলেন, ধানমন্ডির গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। এছাড়াও অর্ক হলেন, পুরান ঢাকার লালবাগ কেল্লার শহীদ নগরের ১০ নং গলির মহসিন সরকারের ছেলে।

এ ঘটনায় বিকাশ পরিবহণের ঢাকা মেট্রো ব ১১-৭৩৪৩ নম্বরের একটি বাস, চালক মো. সেলিম (৫০) ও হেলপার (সহযোগী) সামছুল হককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আহত ছাত্র আশফাক সরকার অর্ক আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে হাফ ভাড়া দিয়ে দিতে গেলে হেলপারের সাথে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে হাতা-হাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এসময় হটাৎ করে বাস থেকে পরে যাই।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, আজমপুর থেকে কয়েজন বন্ধুসহ সুইচগেট যাওয়ার জন্য বিকাশ পরিবহণের একটি বাসে উঠে। পরে বাস ভাড়া চাইলে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় অর্ক বাস থেকে পরে আহত হয়। এ ঘটনায় বাসসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।’

শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় এসআই তাজুল বলেন, ওই ছাত্র প্রাথমিক চিকিৎসা শেষ বাসায় ফিরে গেছেন। তারা লিখিত অভিযোগ দিয়েছেন, কিন্তু এখনো কোন মামলা হয় নাই। ওই ছাত্রের মাথার সিটি স্ক্যান করানো হবে। রিপোর্টের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নিবেন। যার কারণে গাড়ীসহ ড্রাইভার, হেলপার পুলিশ হেফাজতে রয়েছে।

স/এষ্