ঢাকাবৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘারপাড়ার চিত্রা নদী থেকে লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

admin
মার্চ ২৪, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ার চিত্রা নদী থেকে লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁন :    যশোরের বাঘারপাড়ার চিত্রা নদীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিত্রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫’শ মিটার চায়না কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়।
একই সাথে নদীতে অবৈধভাবে দেওয়া পাটা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  উপজেলা নিবার্হী অফিসার আ.ন. ম আবুজর গিফারি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালাসহ পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমান আদালতে উপস্থিতকালে মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, গোপনে চিত্রা নদী থেকে অবৈধভাবে লোহার ফ্রেম দিয়ে চায়না কারেন্ট জাল দিয়ে ফাঁদ বানিয়ে বিশেষ কায়দায় পোনা ও ডিমওয়ালা মাছ নিধন হচ্ছিল। এমন খবর পেয়ে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা নিবার্হী অফিসার আ.ন. ম আবুজর গিফারি জানিয়েছেন, ‘চিত্রা নদীতে অবৈধভাবে চায়না জালের ফাঁদ বানিয়ে মাছ ধরা হচ্ছিল এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।
এসময় নদী থেকে ৫’শ মিটার চায়না কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা জালের বাজারমূল্য আনুমানিক প্রায় এক লক্ষ টাকা।
স/এষ্