ঢাকাশনিবার , ১৫ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আজ তেভাগা আন্দোলনের পথিকৃৎ কমিউনিস্ট নেতা কমরেড অমল সেনের ১৯তম মত্যুবার্ষিকী

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ১৫, ২০২২ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আজ তেভাগা আন্দোলনের পথিকৃৎ কমিউনিস্ট নেতা কমরেড অমল সেনের ১৯তম মত্যুবার্ষিকী

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁন: আজ রবিবার উপমহাদেশের কমিউনিস্ট আদালনের অন্যতম পথিকৃৎ এবং তেভাগা আন্দোলনের প্রদর্শক কমরড অমল সেনপর ১৯তম মৃত্যু বার্ষিকী।

আজীবন শোষিত মানুষের পাশে থাকা এবং তেভাগা আন্দোলনের অন্যতম বিপ্লবী এ নেতা ২০০৩ সালের এ দিনে ঢাকা কমিউনিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড অমল সেনকে শ্রদ্ধা জানাতে যশোর-নড়াইলের সীমান্তবর্তী এলাকা বাকড়ীতে তাঁর সমাধিস্থলে দুই দিন ব্যাপি কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচিতে ১৬ জানুয়ারি অমল সেন স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে স্মতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ, শপথ পাঠ ও আলোচনা সভা এবং বাংলাদশের ওয়ার্কার্স পার্টির আয়োজনে ১৭ জানুয়ারি ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত করোনার কারনে ‘অমল মেলা’ ও গনজমায়েত স্থগিত করেছেন আয়োজক কমিটি।

স/এষ্