ঢাকাসোমবার , ১০ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ১০, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ
প্রত্যাবর্তন দিবস পালিত

বরিশাল: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যবর্তন দিব উপলক্ষে বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগ,জেলা আওয়ামী লীগ, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ,কৃষক লীগ,শ্রমীক লীগ,মহিলা আওয়ামী লীগ,জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগ,বরিশাল আইনজীবী সমিতি,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ,যুবলীগ,জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সোমবার (১০ জানুয়ারী) সকালে নগরীর শহীদ সোহেল চত্বরস্থ মহানগর জেলা আওয়ামী লীগ দলীয় কার্যলয়ের বঙ্গবন্ধু স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন দলীয় নেতৃবৃন্দ।

পরে দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অপরদিকে সকাল সাড়ে ১১টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেনের নেতৃত্বে কার্যকরী পরিষদের সদস্য সহ বিভিন্ন সদস্য ও সহযোগী সদস্য জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পূস্পার্ঘ করেন।

স/অ