ঢাকারবিবার , ৯ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে দালাল চক্রের সদস্যের কারাদণ্ড।

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ৯, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে দালাল চক্রের সদস্যের কারাদণ্ড।

এস এম মেহেরাব হোসেন মেহেরপুর: মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আঞ্চলিক পাসপোর্ট অফিসে মিনারুল ইসলাম নামের দালাল চক্রের এক সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।রবিবার দুপুরের দিকে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।

জানা গেছে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই হাবিবুর রহমান এএসআই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে আটক করেন তারা।

পরে সেখানে উপস্থিত হন মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলী।এসময় মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু সাঈদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালাল চক্রের সদস্য মিনারুল ইসলাম কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার খোরদ গ্রামের সোনাউল্লা মণ্ডলের ছেলে।তার কাছ থেকে চারটি পাসপোর্ট এবং একাধিক ভুয়া আইডি কার্ড উদ্ধার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ

স/অ