ঢাকাবৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শীতের সৌন্দর্য যখন কুয়াশা

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ৬, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

শীতের সৌন্দর্য যখন কুয়াশা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুব ভোরে ঘুম থেকে উঠেই মা-মেয়ে হাটতে বের হয়েছি। বাসা থেকে বের হওয়ার কিছুদুর যাওয়ার পর ধীরে ধীরে সব কিছু যেন ধুয়াশা লাগতে লাগলো। কিছুক্ষনের মধ্যেই চারিদিক থেকে ধুয়ারমত কুয়াশা যেন ঘিরে নিলো আমাদের।

সবকিছুই তখন আবছা দেখতে লাগলাম, সামনের কোন কিছুই দেখা যাচ্ছিল না। হাটতে হাটতে মনে হচ্ছিল আমরা যেন কুয়াশার রাজ্যে প্রবেশ করেছি। যখন ঘন কুয়াশা আমাদের ঘিরে ফেলেছে তখন চলতে একটু সমস্যা হলেও আমরা মা-মেয়ে সরাসরি কুয়াশাকে দারুণভাবে উপভোগ করছিলাম তখন যেন মনে হচ্ছিল শীত হচ্ছে প্রকৃতির সৌন্দর্য আর কুয়াশা হচ্ছে শীতের সৌন্দর্য।

বৃহস্পতিবার সকালে মৌসুমের প্রথম কুয়াশা উপভোগ করার সময় এভাবেই মন্তব্য করেন পাইকগাছা পৌর সদরের বাসিন্দা মা আফরা নাজনীন ও মেয়ে ফারিন বুশরা। উল্লেখ্য, এবছর এলাকার মানুষ শীতের তীব্রতা তেমন অনুভব করলেও মৌসুমের প্রথম কুয়াশা স্বাভাবিক চলাচল ব্যাহত করেছে।

ভোর থেকেই ঘন কুয়াশায় ছেয়ে যায় সমগ্র উপজেলা। আলো জ¦ালিয়েই চলতে দেখা যায় সড়কের বিভিন্ন যানবাহনকে। সকাল ১০টার পর সূর্যের দেখা মেলে, তখন থেকেই স্বাভাবিক হয় শীতের প্রকৃতি।

স/এষ্