ঢাকাবৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ৬, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

ফরিদপুর ব্যুরো : বাংলাদেশ আওয়ামী লীগের অংগ সংগঠন জাতীয় শ্রমীক লীগ ফরিদপুর জেলা আহবায়ক কমিটির বর্ধিত সভা বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাসষ্টান্ড পৌর কমিউনিটি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

নব-গঠিত আহবায়ক কমিটির আহবায়ক শ্রমিক নেতা গোলাম মোঃ নাছিরের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমীক লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব ইমান আলী মোল্লা, যুগ্ন আহবায়ক জুবায়ের জাকির, মনিরুজ্জামান মমিন,হাফিজুর রহমান লাবু,এনায়েত হোসেন পারভেজ,আঃ হাকিম মোল্লা,দোকান কর্মচারীর সভাপতি মোঃ মজিবুর রহমান, যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আরিফ প্রমুখ।

এসময় বক্তারা শ্রমিক লীগকে শক্তিশালী করতে বর্তমান আহবায়ক কমিটিকে সব ধরনের সহযোগীতায় আশ্বাস দেন। অনুষ্ঠানে জেলা উপজেলার শ্রমিক লীগের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স/এষ্