ঢাকাবৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লালমনিরহাটে একটি বাঁশের টার ৩হাজার মানুষের পাড়াপাড়ের একমাত্র ভরসা

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ৬, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে একটি বাঁশের টার ৩হাজার মানুষের পাড়াপাড়ের একমাত্র ভরসা

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।।  লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের রত্নাই নদীর উপর একটি পাকা সেতুর অভাবে ২ পাড়ের ৩ হাজার মানুষের পাড়াপাড়ের একমাত্র ভরসা। ফলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একটি বাঁশের টারের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই পাড়াপাড় হতে গিয়ে দুর্ঘটনার কবলে পরছেন সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চরকুলাঘাট-মিদুয়ারকুটি-কালিরপাঠ গ্রামে রতœাই নদীর উপর ৩হাজার মানুষ অস্থায়ী বাঁশের টার দিয়ে লালমনিরহাট সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। এদিকে রত্নাই নদীর বাঁশের টারের উত্তর পার্শ্বে চরকুলাঘাট গ্রাম ও চরকুলাঘাট উচ্চ বিদ্যালয় এবং পূর্ব পার্শ্বে চরকুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকুলাঘাট দাখিল মাদরাসা অবস্থিত।

অপরদিকে রতœাই নদীর বাঁশের টারের দক্ষিণ পার্শ্বে মিদুয়ারকুটি ও কালিরপাঠ গ্রাম অবস্থিত। এ এলাকাগুলো কৃষি নির্ভর এলাকা হিসেবে পরিচিত। এখানে ধান, পাট, ভুট্টা, আলু, শাক সবজিসহ নানা ধরনের ফসল উৎপাদন হয়। পাকা ব্রীজ না থাকায় এ এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সর্বদাই।

বাঁশের টারের উপর দিয়ে পাড়াপাড় হচ্ছে ৩ হাজার মানুষ। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা পাকা সেতু নির্মাণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কেউ প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এলাকাবাসী জানান, চরকুলাঘাটে যাওয়ার সময় অনেক কষ্ট করে যেতে হয়।

এখানে একটি পাকা সেতু হলে আমাদের অনেক সুবিধা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক চরকুলাঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জানান, আমাদের এই এলাকা থেকে বিদ্যালয়ে যেতেও অনেক কষ্ট করতে হয়। এখানে সেতু হলে ২ পাড়ের মানুষের অনেক উপকার হবে। উল্লেখ্য যে, ভোগান্তী লাঘবের জন্য এই চরকুলাঘাট ও মিদুয়ারকুটি এবং কালিরপাঠ এলাকার মাঝখানে একটি সেতু নির্মাণের জোড় দাবী জানিয়েছেন এলাকাবাসীর।

স/এষ্