লালমনিরহাটের ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম-এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
লাভলু শেখ লালমনিরহাট থেকে।। বুধবার ৫ জানুয়ারী বিকাল ৪ টা ১৫ মিনিটে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও রোটারী ক্লাব অব লালমনিরহাটের পিপি রোটারিয়ান মোঃ ময়নুল ইসলাম (৬৫) অসুস্থ্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……রাজেউন)।
মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মোঃ ময়নুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, জেলা জাতীয় পার্টির পক্ষে অ্যাড. নজরুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী মোঃ ময়েজুল ইসলাম ময়েজ, বিশিষ্ট সমাজসেবক, কবি ও সাহিত্যিক ফেরদৌসী রহমান বিউটি, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক মোঃ লাভলু শেখ ও সাপ্তাহিক আলোর মনির সম্পাদক মোঃ মাসুদ রানা এবং নর্থবেঙ্গল কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ-সহ অনেকে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২ টায় লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
স/এষ্

