ঢাকাবুধবার , ৫ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পূর্বাচলে শেষ পর্যায়ে উন্নায়নের কাজ, জমি তৈরি বাড়ি করার জন্য

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ৫, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

পূর্বাচলে শেষ পর্যায়ে উন্নায়নের কাজ, জমি তৈরি বাড়ি করার জন্য

নিজস্ব প্রতিবেদক : পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো কাজ শেষ হয়েছে। কিছু কিছু এলাকায় বাড়ি তৈরির কাজ চলছে। প্রায় ৯শ’ বেশি বাড়ির নকশা পাশ হয়েছে। গত নভেম্বরেও ১৪২টি বাড়ির নকশা অনুমোদন দিয়েছে। এরই মধ্যে রাস্তার কাজ শেষ হয়েছে।

বৈদ্যুতিক লাইন আপাতত চালু হয়েছে। জুন থেকে পানির পুরো ব্যবস্থা চালু করা হবে। তবে সরকার থেকে আবাসিক গ্যাস দেয়ার অনুমোদন না থাকার কারণে এখানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হবে। বেশির ভাগ বাড়িই তৈরি হচ্ছে ৩শ’ ফুটের আশেপাশে। অন্যদিকে আইকর টাওয়ার তৈরির যে পরিকল্পনা সেটি বাস্তবায়িত হবে। এখনো সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে উচ্চতা নিয়ে চূড়ান্ত হয়নি। পূর্বাচল প্রকল্প ঘুরে এসে এরকম চিত্র পাওয়া যায়।

রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, পূর্বাচলের পুরো কাজ এবং প্লট বুঝিয়ে দেবার কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন নকশা পাশ করিয়ে বাড়ি তৈরি করা হবে।

এ বিষয়ে প্রকল্পের পরিচালক প্রকৌশলী উজ্জল মল্লিক বলেন, প্রকল্পের মূল কাজ বলতে কিছু নেই। ছোট-খাটো কাজ থাকলে তাও শেষ পর্যায়ে। ২০২২ সালের জুনের মধ্যেই পূর্বাচলের পুরোকাজ শেষ হবে।

রাজউকের প্রকৌশল বিভাগ চমক নিউজকে জানায়, প্রকল্পের মূল কাজ সম্পাদিত হয় শুষ্ক মৌসুমে। গত বছর শুষ্ক মৌসুমে প্রকল্পের নির্ধারিত কাজ করতে না পারার ফলে বর্ষাকাল চলে আসায় কোনক্রমেই প্রকল্পের কাক্ষিত অগ্রগতি হয়নি। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে প্রকল্পের ব্যয়ও বাড়িয়ে দেয়।

সূত্র মতে, দেশের সর্ববৃহৎ কৃত্রিম লেক পূর্বাচলে খনন করা হচ্ছে। বিশাল এ খালটির দৈর্ঘ হচ্ছে প্রায় ৪৮ দশমিক ২০ কিলোমিটার। যেটি তৈরি হলে শহরটির বর্তমান রূপ সম্পূর্ণ পাল্টে যাবে। এর মধ্যে এ লেকের উন্নয়ন কাজ এ পর্যন্ত বেশির ভাগই শেষ হয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, আংশিক চালু থাকায় নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহৃত রড সিমেন্ট পাথরের অপ্রতুলতা দেখা দিয়েছে। এছাড়া পণ্য পরিবহন করতে পারলেও মূল কাজ করার জন্য দক্ষ শ্রমিকের সংকট রয়েছে।

স/এষ্