ঢাকাবুধবার , ৫ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বগুড়ার গাবতলীতে ভোট গণনার সময় নৌকা সমর্থকের হামলা, নিহত ৪

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ৫, ২০২২ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার গাবতলীতে ভোট গণনার সময় নৌকা সমর্থকের হামলা, নিহত ৪

অনন্যা হীরা : বগুড়ার গাবতলীতে ভোট গণনার সময় হামলার ঘটনায় বিজিবির গুলিতে দুজন নিহত হয়েছেন। যদিও পুলিশ একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এ ছাড়া দুজন গুলিবিদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউপির কালাইহাটা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এই হামলা ও গুলির ঘটনা ঘটে। ভোট গণনাকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ইউনুছ আলী ফকিরের সমর্থকেরা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবির ওপর হামলা চালিয়েছেন বলে পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা কয়েক দফা গুলি ছুড়েছে। এতে চারজন নিহত হয়েছেন।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক জাহান বলেন, কালাইহাটা উচ্চবিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলেও নৌকার প্রার্থীর সমর্থকেরা গণনায় বাধা দেন। অন্য কেন্দ্রের ভোট গণনা শেষে তাঁরা ভোটের ফলাফল ঘোষণা করতে বলেন। এতে আপত্তি জানালে নৌকার প্রার্থী ইউনুছ আলী ফকিরের সমর্থকেরা ভোটকেন্দ্রে হামলা চালান।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নৌকার কর্মী-সমর্থকদের সংঘর্ষ বাধে। নৌকার কর্মী-সমর্থকেরা ইউএনওর গাড়ি ছাড়াও পুলিশ ও বিজিবির মোট চারটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা শাজাহানপুরের ইউএনও আসিফ আহমেদ ছাড়াও বিজিবি-পুলিশের চার সদস্য আহত হয়েছেন। একাত্তর টিভি

গুলিতে নিহত চারজন হলেন, কুলসুম বেগম (৩৫), খোরশেদ আলী (৭০), আবদুর রশিদ (৪৮) ও আলমগীর (৪০)। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও রওনক জাহান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছুড়তে বাধ্য হয়। তবে কতোজন হতাহত হয়েছেন, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, রাতে গুলিবিদ্ধ দুজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। তারা হলেন আবদুল (৪০) এবং রাকিব (১৬)।

স/এষ্