ঢাকাশনিবার , ১ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সিলেটের জাফলং গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ১, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জাফলং গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) সকালে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সায়াদ আলি সেবা সংস্থার চেয়ারম্যান মোঃ লুৎফুর উদ্দিন।

বই বিতরণ উৎসব ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ শামীম পারভেজ, নলজুরি অগ্রগামী যুব সংঘের সভাপতি মোঃ ওমর ফারুক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, পূর্ব জাফলং যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসাইন, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা মখসুছ আলম, যুব নেতা মোহাম্মদ আলী সোহাগ, হোসাইন ইসহাক, তামাবিল শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

স/অ