ঢাকাবুধবার , ২৯ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

চমক নিউজ মফস্বল বিভাগ
ডিসেম্বর ২৯, ২০২১ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

বাসস: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সকালে রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করা হবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস অতিমারির কারণে সারাদেশে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বোচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে পূর্বের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়।

স/এস্