ঢাকাবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে করোনায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যু

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে করোনায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যু

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২ জন। টেস্ট করা হয়েছে ১৮৫ জনকে। মোট আক্রান্তের সংখ্যা ৯,২৫৬ জন।

মোট মৃত্যু হয়েছে ২৬৫ জনের। আক্রান্তের হার ৬.৪৮ % ভাগ। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.হারুন অর রশীদ জানান, বুধবার সকাল পর্যন্ত কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে ১৮৫ জনের নমুন পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তের হার ৬ দশমিক ৪৮ ভাগ। সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি আছে ১৯ জন। এর মধ্যে করোনা পজিটিভ ৯ জন। সুস্থ হয়েছেন ৮,৩৪৪ জন। এছাড়া নতুন করোনা আক্রান্তরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলায় ৪ জন, শৈলকুপায় ৬ জন, কালীগঞ্জে ১ জন ও কোটচাঁদপুর উপজেলায় ১ জন। হরিণাকুন্ডু ও মহেশপুর উপজেলায় কেউ করোনা আক্রান্ত হয়নি।

স/অ