ঢাকারবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আগামী ৯০দিনের মধ্যে পানির সমস্যা সমাধান হবে

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১২, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

বৈধ গ্রাহক হয়ে নিয়মিত পানি বিল পরিশোধ করুন।
আগামী ৯০দিনের মধ্যে পানির সমস্যা সমাধান হবে-মেয়র এড. জাহাঙ্গীর আলম

টঙ্গী প্রতিনিধি :গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-১ আওতাধীন ৫৪নং ওয়ার্ডে আউচপাড়া মোক্তার বাড়ী রোড এলাকায় দীর্ঘদিন যাবত পানি তীব্র সংঙ্কটে জনজীবন অতিষ্ঠ।

গতকাল রবিবার আউচপাড়া এলাকার বেঙ্গীর বাড়ি হোসেন আলী মোক্তার গভীর নলকূপের উদ্বোধন অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও ৫৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সারোয়ার আলম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, নির্বাহী প্রকৌশলী (পানি শাখা) আনিসুর রহমান, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা আনোয়ার, টঙ্গী কলেজিয়েট স্কুলের পরিচালক আকাশ মো: আক্কাস, কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শওকত হোসেন, শান্তিশৃঙ্খলা কমিটির সভাপতি ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটির উন্নয়নে ২১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ভাবে রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে প্রতিটি থানায় একটি আধুনিক হসপিটাল নির্মাণ করা হবে।

রাস্তার ড্রেনেজ ব্যবস্থা টঙ্গীতে বিশেষ করে সাবেক পৌরসভার সময় নির্ধারিত প্লান বহিভূত বাড়িঘর নির্মাণের কারণে রাস্তার টেন্ডার প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি হয়। জনগণ সার্বিক সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন করা সম্ভব হবে। পানির যে ভোগান্তি গ্রাহক বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করেন না।

শুধু পানি শাখায় প্রতি মাসে ১ কোটি ২০ লক্ষ টাকা বিদ্যুৎ বিল আসে। সেখানে বিপরীতে বৈধ পানি গ্রাহকদের বিল আদায় হয় ৯৮ লক্ষ টাকা। আপনারা নিয়মিত বৈধ গ্রাহক হয়ে পানির বিল পরিশোধ করবেন।

আমি কথা দিলাম আগামী ৯০ দিনের মধ্যে এই ওয়ার্ডে পানির সমস্যা সমাধান সংশ্লিষ্ট কর্মর্তাদের সমাধানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করবো।গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম দ্রুত পানি সমস্যা সমাধানে কাজ করার জন্য ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা ও অঞ্চল-১ এর সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন

স/অ