ঢাকাসোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

১৮ ঘন্টার প্রচেষ্টায় জনতা পাটকলের আগুন নিয়ন্ত্রণে

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৩, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ১৮ ঘন্টার প্রচেষ্টায় জনতা পাটকলের আগুন নিয়ন্ত্রণে

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত জনতা পাটকলের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় ১৮ ঘন্টা কাজ করেছে।

এখনো ভষ্মিভূত পাটকলের মধ্যে থেকে থেকে আগুনের স্তুপ এবং ধোয়ার কুন্ডলী লক্ষ্য করা যাচ্ছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এখনো আগুন নেভানোর কাজ করছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার (১৩.০৯.২০২১) বেলা তিনটা পর্যন্তু চারটি ইউনিট আগুন লাগা পাটের লটে পানি দেওয়ার কাজ করছে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা।

পাটকল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পাটকলের তিন নম্বর ফ্লোরের উৎপাদন শাখায় রোববার দুপুরে হার্ডওয়েস্ট (গর্দ্দা) মেশিনের যান্ত্রিক ক্রটি থেকে আগুন লাগে। পাশের গুদামে সুতালি ও পাট থাকায় সেখানে আগুন লেগে তা দ্রæত ছড়িয়ে পড়ে।

ওই ইউনিটে তিন সিফটে ৬শ শ্রমিক কাজ করতো।পাটকলের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, সোমবার পর্যন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি নির্ধারণ করা যায়নি। তবে একটা সুতা ও একটা পাটের গুদামে থাকা পাট ও সুতালি সম্পূর্ণ পুড়ে গেছে।

এছাড়া পাট পরিবহনের একটি ট্রলি গাড়ি, দু’টি নছিমন, শ্রমিকদের ১০টি বাইসাইকেল ও মিলের ছোটবড় মোট ৮৮টি বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ধ্বংস হয়েছে।মিলের উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল আলম বলেন, মিলের পাঁচটি ফ্লোরের মধ্যে একটি বাদে বাকিগুলোতে উৎপাদন চালু আছে।

প্রতিদিন তিন সিফটে প্রায় তিন হাজার শ্রমিক আমাদের মিলে কাজ করে। আগুনের ক্ষয়ক্ষতি নির্ধারণে আমাদের মিলের ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে ইতিমধ্যে কাজ শুরু করেছি। আকিজ গ্রæপের মালিকানাধীন পাটকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রোববার বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টার যোগে ডোবরা জনতা পাটকল থেকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যান।

এর ঘন্টা খানেক পরেই আগুনের সুত্রপাত হয়।সোমবার পাটকল চত্বরে সরেজমিনে গেলে এমডি শেখ বসিরউদ্দিন আহমেদ জানান, আমরা মাত্র নয় মাস আগে পারটেক্স গ্রæপের কাছ থেকে পাটকলটি কিনেছি। এটি আধুনিকায়নের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম।

এর মধ্যেই আগুন লেগে দুর্ঘটনা ঘটলো। আগুনে আমাদের মেশিনারিজ ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, আমাদের নয়টি ইউনিট প্রায় ১৮ ঘন্টা চেষ্টা করে পাটকলের আগুন নিয়ন্ত্রণে এনেছে।

পাটের আগুন ঝুঁকিপূর্ণ এবং সহজে নিভানো যায় না, তাই আমাদের চারটি ইউনিট এখনও (সোমবার) সেখানে কাজ করছে। পাটকল কতৃপক্ষ বিমা দাবি নিষ্পত্তির আবেদন করলে আমাদের মহাপরিচালকের দপ্তর থেকে একটি তদন্ত কমিটির মাধ্যমে আমরা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করবো।

স/অ